ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের

2026-09-20T21:45:34+00:00
2026-09-20T21:46:12+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্ত্রীর মরদেহ উদ্ধার
ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৯:৪৬ পিএম
ন্যাম ভবনের ফ্ল্যাটেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ছিলেন বলে জানা গেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ফ্ল্যাটেই গাজী নজরুল ইসলাম ছিলেন বলে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে মরিয়মের মৃত্যুর সময় বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তার বরাতে জানা গেছে, দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান গাজী নজরুল ইসলাম। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মৃত্যুটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ন্যাম ভবন  ফ্ল্যাট  সাতক্ষীরা  এমপি  গাজী নজরুল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: