গাজী নজরুল ইসলামকে শখের পুরুষ ভেবেছিলেন মরিয়ম খাতুন (১৯)। গাজী নজরুলও তাকে বন্ধু হিসেবেই সম্বোধন করেছেন বলে জানা গেছে মরিয়মের চিঠিতে। তবু, শেষটা সুন্দর হয়নি তার।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। সেখানে পাওয়া যায় মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠি। যার একটিতে দুজনের বন্ধুত্বের কথা উল্লেখ ছিল।
একটি চিঠিতে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী লেখেন, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু। চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম।’
মরিয়মের মনে হয়েছিল তিনি বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন। তাকে ব্যবহার করা হচ্ছে। চিঠির পরের অংশে তিনি সেটিই তুলে ধরেন।
মরিয়ম লেখেন, ‘কিন্তু কে জানতো, আমিই ছিলাম তার গেমের দাবার গুটি।’
সময়ের আলো/জেকিউএফ