সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন সেবা কেনাকাটায় অনিয়মের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক

2026-09-21T18:29:26+00:00
2026-09-21T18:29:26+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
করোনা কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : সংগৃহীত
করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন সেবা কেনাকাটায় অনিয়মের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান।

দুদক জানায়, স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি)’ প্রকল্পের ছয়টি প্যাকেজে এসব অনিয়মের অভিযোগ পাওয়া যায়। পৃথক ছয়টি অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনার পর মামলা করার সিদ্ধান্ত নেয় কমিশন।

মামলাগুলোতে জাহিদ মালেক ছাড়াও ইআরপিপি প্রকল্পের পরিচালক ডা. মো. ইকবাল কবির, স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকদের আসামি করা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ছয়টি প্যাকেজে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হাসপাতালের বেড, চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী, টেলিভিশন বিজ্ঞাপন এবং করোনা-সংক্রান্ত মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন সেবা কেনায় অতিরিক্ত অর্থ পরিশোধ বা গ্রহণের অভিযোগ রয়েছে।


এর মধ্যে মাস্ক ও হ্যান্ড গ্লাভস কেনায় ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা, ইলেকট্রিক হাসপাতাল বেডে ১ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা এবং কে এন৯৫ মাস্ক কেনায় ৯৩ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া টিভিসি প্রচার না করেও ৬২ লাখ ৭৩ হাজার ৪৭০ টাকা পরিশোধ, চিকিৎসা সামগ্রী কেনায় ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬১৫ টাকা ৫০ পয়সা এবং করোনা-সংক্রান্ত অ্যাপ ও ওয়েব সেবা কেনায় ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ ও গ্রহণের অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১২০বি ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক  মামলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: