বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)

2026-09-22T23:22:33+00:00
2026-09-22T23:22:33+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ পিএম 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

রণধীর জয়সওয়াল বলেন, বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

তিনি বলেন, ‘এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎ–মুখী।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার খবর জানাজানি হয়েছে।


ব্রিফিংয়ে এই নিয়োগ প্রসঙ্গে জানতে চাওয়া হয়, বাংলাদেশ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের হাইকমিশনার হওয়ার কথা ঘোষণা করেছে। 

এই নিয়োগ এমন সময়ে হচ্ছে, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হয়েছে। এই নিয়োগের বিষয়টি কি সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতবাহী?

এ প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি যে আমরা বাংলাদেশের সঙ্গে সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী সম্পর্ক কামনা করে এসেছি। দুই দেশের মধ্যে কাঠামোগত যে ব্যবস্থা চালু রয়েছে, তার মধ্যে থেকেই আমরা যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। এটাই আমাদের অভিপ্রায়। আমরা চাই, আমাদের সম্পর্কের অভিমুখ ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎ–মুখী হোক।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  ইতিবাচক সম্পর্ক  ভারত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: