মাত্র ছয় বছর বয়সেই রুবিকস কিউব সমাধানে বিশ্বরেকর্ড গড়েছে চীনের এক শিশু। লিয়ান ইউনঝি নামের মেয়েটি তিন দিনের ব্যবধানে দুটি প্রতিযোগিতায়র ৩ দ্ধ৩ দ্ধ৩ রুবিকস কিউব সমাধানে নারীদের বিশ্ব রেকর্ড ভেঙেছে।
চীনের সিচুয়ান প্রদেশের চেংদুর বাসিন্দা ইউনঝি প্রথমে উহানে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় পাঁচবার কিউব সমাধান করে গড়ে ৪ দশমিক ৫২ সেকেন্ড সময় নেয়। এরপর গুয়াংজুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেই সময় আরও কমিয়ে গড়ে ৪ দশমিক ২৭ সেকেন্ডে পাঁচটি কিউব সমাধান করে।
এর ফলে বিশ্বের একমাত্র নারী ‘কিউবার’ হিসেবে তার গড় সময় ৪ দশমিক ৫ সেকেন্ডের নিচে নেমে এসেছে। ইউনঝি গত এক বছরে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা রুবিকস কিউব অনুশীলন করেছে। এ সময়ে সে শিখেছে ১ হাজার ৩০০ টিরও বেশি কিউব অ্যালগরিদম।
বিশ্ব কিউব অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চীনের বিভিন্ন স্থানে সে এখন পর্যন্ত ৩৩টি প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তার রয়েছে ৫৬৯টি স্বীকৃত সমাধান। ৩*৩*৩ কিউব একবার সমাধানের ক্ষেত্রে ইউনঝির ব্যক্তিগত সেরা সময় ৩ দশমিক ৫৪ সেকেন্ড।
আর ২*২*২ কিউব সমাধানে তার সেরা সময় ২ দশমিক ১৫ সেকেন্ড। ইউনঝির মা লিন ইয়াংসি জানান, নাচ ও সংগীতের পাশাপাশি একটি অতিরিক্ত ক্লাসে অংশ নেওয়ার সময় মেয়েটির রুবিকস কিউবের সঙ্গে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, এই খেলা শিশুর মনোযোগ, স্মৃতিশক্তি, যৌক্তিক চিন্তা ও স্থানিক ধারণা বিকাশে সহায়ক। ইউনঝির মা বলেন, রুবিকস কিউব সমাধান শুধু সূত্র মুখস্থ করার বিষয় নয়; বরং যুক্তি প্রয়োগ করে সবচেয়ে কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়।
সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও