বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ ও আজারবাইজান ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের

2026-09-23T19:05:34+00:00
2026-09-23T19:05:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই করে দুই দেশ। ছবি : সংগৃহীত
কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ ও আজারবাইজান ভিসা অব্যাহতিসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই করে দুই দেশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 


মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতিসংক্রান্ত এ চুক্তি স্বাক্ষর করেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  আজারবাইজান  ভিসা অব্যাহতি  চুক্তি সই 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: