‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ

রংপুর ব্যুরো

সারাদেশ

পেশাগত দায়িত্ব পালনে অনন্য সাধারণ অবদান, সততা, নিষ্ঠা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পেয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি

2026-09-27T05:32:48+00:00
2026-09-27T05:32:48+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ এএম 
ছবি : সংগৃহীত
পেশাগত দায়িত্ব পালনে অনন্য সাধারণ অবদান, সততা, নিষ্ঠা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পেয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

মোহাম্মদ আবদুল মাবুদের এ অর্জনে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। রংপুর রেঞ্জ পুলিশের সদস্যরা তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে ‘বিপিএম-সেবা’ পদক অর্জন করায় রংপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, এমডি আলামীন (দি ডেইলি এক্সপ্রেস-এর রংপুর প্রতিনিধি), সাংবাদিক জালাল উদ্দীন (স্টাফ রিপোর্টার, প্রথম খবর), সাংবাদিক ইমরোজ ইমু (রংপুর প্রতিনিধি, আমাদের বসুন্ধরা) এবং সাংবাদিক তুহিন রেজা (রংপুর প্রতিনিধি, মর্নিং গ্লোরি)।

সাংবাদিকরা ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন তারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিপিএম-সেবা  পদক  রংপুর  ডিআইজি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: