কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান ও উৎসাহ দিতে কৃষি

2026-09-27T18:14:11+00:00
2026-09-27T18:17:32+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কৃষকদের জন্য চালু হবে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৬:১৭ পিএম
কৃষকরা হলেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান ও উৎসাহ দিতে কৃষি ক্ষেত্রে উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা। কৃষকের শ্রম, নতুন উচ্চফলনশীল জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে দেশের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে। কৃষকেরা দুর্নীতি না করে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন তিনি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি কৃষকদের স্বার্থে দল-মত-পথের ঊর্ধ্বে একটি জাতীয় কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।


সাক্ষাতে কৃষক সমিতির পক্ষ থেকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য, বিনা সুদে ঋণ, কৃষক দিবস ও জাতীয় পুরস্কার চালু, শস্য বিমা, স্থানীয় আইনশৃঙ্খলা কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব এবং কৃষি উপকরণ সহজলভ্য করার দাবিসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

রাষ্ট্রপতি জানান, কৃষকদের উন্নয়নে নতুন একটি স্কিমে ইতোমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সহজ শর্তে কম সুদে ঋণ, কৃষিপণ্য রপ্তানি, প্রক্রিয়াজাত শিল্প, আধুনিক হিমাগার ও খামারে সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় এনজিও ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কৃষক  চালু  রাষ্ট্রপতি কৃষি পুরস্কার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: