রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

2026-09-28T10:19:07+00:00
2026-09-28T10:19:07+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ এএম 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্বদেশ প্রপার্টিজ এলাকায় একটি ২০ তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আরিফুল ইসলাম তুষার জানান, তিনি ও তাজিম একসঙ্গে কাজ করতেন। প্রায় দুই মাস আগে স্যানিটারি কাজের পেশায় যোগ দেন তাজিম। ঘটনার সময় ভবনের বেসমেন্টে প্রায় একতলা সমান উঁচু স্থানে মইয়ে উঠে স্যানিটারির কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত মই থেকে পা পিছলে নিচে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। 

নিহতের মামি শারমিন আক্তার জানান, রাত ৯টার দিকে স্বদেশ কোম্পানির পক্ষ থেকে ফোন করে তাদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। পরে তারা জানতে পারেন, ভবনের তৃতীয় বেসমেন্টে কাজ করার সময় ওপর থেকে পড়ে গুরুতর আহত হন তাজিম। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমিন আক্তার আরও জানান, তাজিমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। তার বাবার নাম ইয়ামিন মোল্লা। দুই ভাইয়ের মধ্যে বড় তাজিম ৩০০ ফিটের স্বদেশ প্রপার্টিজ এলাকাতেই থাকতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়েছিল।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   রাজধানী  নির্মাণাধীন ভবন  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: