কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিকস ও গবাদিপশুসহ প্রায় সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে

2026-09-28T13:59:46+00:00
2026-09-28T13:59:46+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম 
চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিকস ও গবাদিপশুসহ প্রায় সাড়ে ১৬ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)–এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ভারতীয় মদ, কসমেটিকস সামগ্রী ও গবাদিপশুসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেন বিজিবি সদস্যরা।


বিজিবি জানায়, এসব মালামালের মোট ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যদের তৎপরতা ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম সীমান্ত  চোরাই পণ্য জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: