সড়ক দুর্ঘটনায় নিহত লোহাগাড়ার প্রবাসী শওকত

লোহাগাড়া প্রতিনিধি

সারাদেশ

সৌদি আরবে সড়কে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামে এক প্রবাসী। তিনি জেদ্দা থেকে মদিনার পথে যাচ্ছিলেন।সোমবার

2026-09-28T20:36:06+00:00
2026-09-28T20:36:06+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় নিহত লোহাগাড়ার প্রবাসী শওকত
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবে সড়কে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ শওকত হোসেন (৪৪) নামে এক প্রবাসী। তিনি জেদ্দা থেকে মদিনার পথে যাচ্ছিলেন।

সোমবার ( ২৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে এক আত্মীয়ের মাধ্যমে পরিবারের সদস্যরা শওকতের মৃত্যুর খবর জানতে পারেন। নিহত মোহাম্মদ শওকত হোসেন উপজেলার রশিদের পাড়া এলাকার বাসিন্দা। তিনি আবদুল মতলবের ছেলে।

নিহতের ছেলে মোহাম্মদ সানিম জানান, জেদ্দা থেকে মদিনায় যাওয়ার পথে শওকতের গাড়িতে অন্য একটি গাড়ি চাপা দিলে মৃত্যু হয়।

তিনি আরো জানান,  ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শওকত সৌদি আরবে যান। সেখানে কর্মজীবন চালিয়ে আসছিলেন তিনি। গতকাল স্থানীয় সময় রাত ২টার দিকে জেদ্দা থেকে মদিনার উদ্দেশে যাওয়ার পথে মদিনা রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে, শওকতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রশিদের পাড়ায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ছুটে যাচ্ছেন। পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।


লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম লিটন জানান, শওকত হোসেন পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সৌদি আরব  সড়ক দুর্ঘটনা  লোহাগাড়া  প্রবাসী  শওকত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: