বাগেরহাটে মস্তকবিহীন মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরে পচন ধরেছে এবং কোনো পোশাক ছিল না।

2026-09-28T21:50:33+00:00
2026-09-28T21:51:00+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে মস্তকবিহীন মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ৯:৫১ পিএম
সংগৃহীত ছবি
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভৈরব নদ থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরে পচন ধরেছে এবং কোনো পোশাক ছিল না। পুলিশের ধারণা, অন্তত তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মানসা এলাকায় ভৈরব নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ভৈরব নদ থেকে মরদেহটি উদ্ধার করে। পানি থেকে তোলার পর দেখা যায়, মরদেহটির মাথা বিচ্ছিন্ন। শরীরে পচন ধরেছে এবং কোনো পোশাক ছিল না। বয়স আনুমানিক ৪৫ বছর।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ভৈরব নদ বাগেরহাট হয়ে যশোর পর্যন্ত বিস্তৃত। দূরের কোনো এলাকায় ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ নদে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বাগেরহাট  মস্তকবিহীন  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: