আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ,বদলগাছীতে নয় মাসে ২৫ আত্মহত্যা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ২৫ জন আত্মহত্যা করেছেন। একই সময়ে উপজেলায় ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা

2026-09-29T17:47:18+00:00
2026-09-29T18:13:58+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ,বদলগাছীতে নয় মাসে ২৫ আত্মহত্যা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৬:১৩ পিএম
সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইসরাত জাহান ছনি। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ২৫ জন আত্মহত্যা করেছেন। একই সময়ে উপজেলায় ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা।

সভায় আত্মহত্যার প্রবণতা কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোরদের মানসিক চাপ, হতাশা ও আচরণগত পরিবর্তনের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি হত্যাকাণ্ডসহ অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি ও অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলার সারসঙ্কট নিয়েও আলোচনা হয়। কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। আগামী মাসে সারের চাহিদা বাড়তে পারে উল্লেখ করে সম্ভাব্য সংকট মোকাবিলায় অতিরিক্ত সার বরাদ্দের উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়।

এছাড়া বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হওয়ার তথ্য সভায় জানানো হয়। কুকুরগুলোকে প্রয়োজনীয় ভ্যাকসিনের আওতায় আনতে উদ্যোগ নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।

উপজেলার আধাইপুর এলাকায় বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও সভায় ওঠে। চার শতাধিক ছেলে-মেয়েকে ভাষা শেখানোর কথা বলে চীন ও জাপানে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ থাকার পরও অভিযুক্ত ব্যক্তিকে কেন গ্রেফতার করা হয়নি, তা নিয়ে সভায় প্রশ্ন ওঠে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায়।


এছাড়া বদলগাছী স্টেডিয়াম থাকা সত্ত্বেও শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ না থাকার বিষয়টি আলোচনায় আসে। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন খেলাধুলা শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কানিস ফারহানা, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, আট ইউনিয়নের চেয়ারম্যান এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ  বদলগাছীতে নয় মাসে ২৫ আত্মহত্যা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: