পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর পর এবার পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম

2026-09-29T20:29:42+00:00
2026-09-29T20:29:42+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে প্রথম কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম 
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সংগৃহীত ছবি
তামিলনাড়ুর পর এবার পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে)। রাজ্যে দলের প্রথম কার্যালয় চালু করা হয়েছে পূর্ব বর্ধমানের ফাগুপুরে। 

রোববার আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টিভিকের পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর চৈতালি রায়সহ বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতা ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আপাতত পশ্চিমবঙ্গে সরাসরি বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি শুরু করছে না টিভিকে। বরং সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে চায় দলটি।

টিভিকে নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, নতুন রাজ্যগুলোতে প্রথমে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো হবে। এরপর ধীরে ধীরে সংগঠন বিস্তারের দিকে এগোনো হবে।

চৈতালি রায় জানান, প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গে দলের প্রচার মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনা হবে। শিক্ষা ও কর্মসংস্থানকে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে।


নির্বাচনে লড়ার ইচ্ছা

পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন চৈতালি রায়। তিনি বলেন, টিভিকে রাজ্যের নির্বাচনে অংশ নিক— এটাই তাদের ইচ্ছা। তবে শেষ সিদ্ধান্ত নির্ভর করবে সাধারণ মানুষের চাহিদা এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।

চৈতালি জানান, থালাপতি বিজয় বর্তমানে উপনির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনে সাফল্য এলে তিনি পশ্চিমবঙ্গেও আসতে পারেন বলে আশা করছেন দলীয় নেতারা।

টিভিকে সূত্রের দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে তাদের প্রায় ৫ হাজার সমর্থক রয়েছে।

তামিলনাড়ুর সাফল্যের পর পশ্চিমবঙ্গে নজর

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তামিলনাড়ুতে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের দল টিভিকে। কংগ্রেসসহ একাধিক দলের সঙ্গে জোট করে বর্তমানে রাজ্য সরকার পরিচালনা করছে দলটি।

তামিলনাড়ুতে এই রাজনৈতিক সাফল্যের পর এবার অন্য রাজ্যেও সংগঠন বিস্তারের উদ্যোগ নিয়েছে টিভিকে। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় চালু করাকে রাজ্যে তাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   তামিলনাড়ু  ভারত  থালাপতি বিজয় 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: