রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ

2026-09-30T02:51:32+00:00
2026-09-30T02:51:32+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ এএম 
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬। ছবি : সংগৃহীত
রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। 

প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইউক্রেনকা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ক্রাসনোইয়ারোভো শহরের কাছে বিধ্বস্ত হয়। মাটিতে আছড়ে পড়ার পর বিমানের জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

বিমানটির এক ক্রু সদস্য দুর্ঘটনায় আহত হয়ে বেঁচে গেছেন। মাঝারি ধরনের আঘাত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার পর জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণকারী দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   রাশিয়া  সামরিক বিমান  বিধ্বস্ত  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: