লন্ডনের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি) আয়োজিত ‘সেফগার্ডিং ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ : রাইটস, ফ্রিডমস অ্যান্ড দ্য রুলার অব ল’ শীর্ষক সেমিনার হওয়ার কথা। ওই সেমিনারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অংশ নেওয়ার কথা।
এই ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেন, যেখানে অফিসিয়ালি জানানোর প্রয়োজন অবশ্যই জানাব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে সাংবাদিকরা প্রশ্ন্ন করেন যে, লন্ডন সময় অনুযায়ী মঙ্গলবার বিকালে সেখানে জিসিডিজি আয়োজিত এক সেমিনারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের অংশ নেওয়ার কথা।
যুক্তরাজ্য বাংলাদেশের অনেক পুরোনো অংশীদার। এই ইস্যুতে ঢাকা লন্ডনকে কোনো বার্তা দেবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ভারতে বসে ভার্চুয়ালি কিছু বলা অর্থহীন ও মূল্যহীন বিষয়। একজন স্বৈরাচার ও পালিয়ে যাওয়া অপরাধীকে নিয়ে কথা বলার গুরুত্ব নেই। যারা পালিয়ে গেছে, তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না। তবে যেখানে অফিসিয়ালি জানানোর প্রয়োজন, সেখানে সরকার হিসেবে আমরা অবশ্যই জানাব।
সময়ের আলো/প্রিন্ট/জেডি