মায়ের স্মৃতিবিজড়িত কলেজ মাঠে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

সরকার প্রধান হিসেবে ৭ মাসের মাথায় ফেনী সফরে এসে মায়ের স্মৃতিজড়িত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী

2026-10-01T16:38:24+00:00
2026-10-01T16:38:24+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মায়ের স্মৃতিবিজড়িত কলেজ মাঠে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম 
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ। ছবি : সংগৃহীত
সরকার প্রধান হিসেবে ৭ মাসের মাথায় ফেনী সফরে এসে মায়ের স্মৃতিজড়িত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফুলগাজী বাজার সংলগ্ন কলেজটির মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার উপস্থিত ছিলেন।


এরপর ফুলগাজী উপজেলায় অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলোতে উপস্থিত হয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কাজের উদ্বোধন করবেন তিনি। বিকালে ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে কৃষক ও ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সেবকদের মাঝে সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী।

সময়ের আলো/জোই
  বিষয়:   মায়ের স্মৃতিবিজড়িত  কলেজ মাঠ  প্রধানমন্ত্রী  বৃক্ষরোপণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: