রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পে ৯ শতাংশ টাকা ঘুষ দাবির আলোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের একটি বড় কাজ এবার আওয়ামী লীগের ঘনিষ্ঠদের দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭৭৭ কোটি টাকার ছয়টি প্যাকেজের নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়। এগুলোর মধ্যে রয়েছে ৫৫৪ কোটি টাকায় বেজমন্টেসহ ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ও ভিসি ডা. জাওয়াদুল হক বলেন, যে ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে তার মধ্যে একটির মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়েছে। সেটির ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া যাবে। বাকিগুলো মূল্যায়ন প্রক্রিয়ায় রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, আমাদের কাজ ব্যবসা করা। যখন যে সরকার থাকবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক।
জানা গেছে, যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আয়োজন চলছে কাজে ব্যর্থতার দায়ে প্রতিষ্ঠানটির ওয়ার্ক অর্ডার বাতিলের রেকর্ড রয়েছে। এই প্রকল্পে বড় ধরনের অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী সমর্থিত মালিকের অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।
সময়ের আলো/প্রিন্ট/জোই