জামায়াতের ৪ এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যসহ ওমরাহ পালন করে আসা যাত্রীদের জমজমের পানি

2026-10-01T23:06:32+00:00
2026-10-01T23:10:47+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
জাতীয়
জামায়াতের ৪ এমপিকে হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ১১:১০ পিএম
ছবি : সংগৃহীত
সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যসহ ওমরাহ পালন করে আসা যাত্রীদের জমজমের পানি পেতে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।

মহিউদ্দিন আহমেদ বলেন, বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে দেরি হয়েছে।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ পালন করে আসা যাত্রীদের ভোগান্তি কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অন্য কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

মহিউদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জামায়াত  এমপি  হয়রানি  বিমান  কর্মকর্তা বরখাস্ত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: