মার্কিন অস্ত্র কিনতে পারবে সিরিয়াও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘদিন পর সিরিয়ার নতুন সরকারের ওপর থেকে সামরিক বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মার্কিন অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে

2026-10-01T23:25:22+00:00
2026-10-01T23:25:22+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মার্কিন অস্ত্র কিনতে পারবে সিরিয়াও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পিএম 
মার্কিন অস্ত্র কিনতে পারবে সিরিয়াও। সংগৃহীত ছবি
দীর্ঘদিন পর সিরিয়ার নতুন সরকারের ওপর থেকে সামরিক বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মার্কিন অস্ত্র বিক্রির নিষিদ্ধ তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া এই পদক্ষেপের পর এখন থেকে সিরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার সুযোগ পাবে। খবর এএফপির।  

স্থানীয় সময় বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যসংক্রান্ত নিয়মকানুন সংশোধন করা হয়েছে। আগে সিরিয়ার কাছে অস্ত্র বিক্রির যেকোনো প্রস্তাব সরাসরি বাতিল করে দেওয়া হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সিরিয়ার আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র ও সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্প প্রশাসনের নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এটি অন্যতম। এর আগে গত বছরের আগস্টে সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে ইন্ধনদাতা’ দেশের তালিকা থেকেও বাদ দেওয়া হয়। এ ছাড়া, দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর দামেস্কে আবার নিজেদের দূতাবাস চালু করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। 


সিরিয়াকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার পর এখন মাত্র সাতটি দেশ— চীন, উত্তর কোরিয়া, ইরান, কিউবা, বেলারুশ, মিয়ানমার ও ভেনেজুয়েলা— মার্কিন অস্ত্র রপ্তানির ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

প্রায় দুই বছর আগে সাবেক মার্কিন-বিরোধী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার দায়িত্ব নেন সাবেক বিদ্রোহী নেতা আহমদ আল-শারা। তার গৃহীত নতুন নীতি ও পদক্ষেপে সন্তুষ্ট হয়েই মূলত ট্রাম্প প্রশাসন একের পর এক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং আইএস জঙ্গিগোষ্ঠীর আবার মাথাচাড়া দিয়ে ওঠা রোধ করতে নতুন সিরীয় সরকারের ওপর ভরসা রাখছে যুক্তরাষ্ট্র।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মার্কিন অস্ত্র  সিরিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: