র ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদসহ দলটির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুলতান আহমেদ (৭২)।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত আনছার আলী সরকারের ছেলে।
সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ বলেন, ২০১৩ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার বয়স ৭২ বছর। জীবনের সায়াহ্নে এসে অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও দৃষ্টিশক্তি হ্রাসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছি। এ অবস্থায় আমার পক্ষে আর সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবে না।
সময়ের আলো/জোই