দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শুক্রবার

2026-10-02T14:22:30+00:00
2026-10-02T14:22:30+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:২২ পিএম 
সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার। ছবি : সময়ের আলো
জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শুক্রবার (২ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমাররের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়। 

জানা গেছে, সকালে জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৬ সীমান্তের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দেওয়ানগঞ্জ  বিজিবির অভিযান  সীমান্ত  ভারতীয় মদ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: