নির্ভরযোগ্য পণ্য সরবরাহ অ্যাওয়ার্ড পেল স্প্যারো গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ ‘মোস্ট রিলায়েবল ডেলিভারি অ্যাওয়ার্ড’ বা ‘সবচেয়ে নির্ভরযোগ্য পণ্য সরবরাহ

2026-10-02T23:10:46+00:00
2026-10-02T23:11:01+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
বিবিধ
নির্ভরযোগ্য পণ্য সরবরাহ অ্যাওয়ার্ড পেল স্প্যারো গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:১০ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ১১:১১ পিএম
নির্ভরযোগ্য পণ্য সরবরাহ অ্যাওয়ার্ড পেল স্প্যারো গ্রুপ। ছবি : সংগৃহীত
দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ ‘মোস্ট রিলায়েবল ডেলিভারি অ্যাওয়ার্ড’ বা ‘সবচেয়ে নির্ভরযোগ্য পণ্য সরবরাহ পুরস্কার’ পেয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের বহুজাতিক রিটেইল চেইন প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেন্সারের কাছ থেকে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

জানা যায়, গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে মার্কস অ্যান্ড স্পেন্সারের বৃহত্তম সরবরাহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসা স্প্যারো গ্রুপ প্রতিষ্ঠানটির কাছ থেকে এই সর্বোচ্চ সম্মাননা লাভ করেছে। সম্প্রতি যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ডের সম্মাননা তুলে দেওয়া হয় স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলামের হাতে। 


স্প্যারো গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও অগ্রগামী তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ১৯৮৪ সালে স্প্যারো এ্যাপারেলস লিমিটেড নামে যাত্রা শুরু হয় এই গ্রুপের। গ্রুপটির ঢাকার পাশে চান্দনা, জয়দেবপুর, গাজীপুর এলাকায় কারখানা রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মীসংখ্যা ১৫ হাজারেরও বেশি।

স্প্যারো গ্রুপ বিশ্বখ্যাত বিভিন্ন রিটেল ফ্যাশন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের জন্য মানসম্মত পোশাক তৈরি করে থাকে। এর প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে— মার্কস অ্যান্ড স্পেন্সার, গ্যাপ, ব্যানানা রিপাবলিক, আমেরিকান ঈগল, ম্যাঙ্গো, জারা, ওল্ড নেভি এবং ওয়ান এপারেলসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   পণ্য সরবরাহ  অ্যাওয়ার্ড  স্প্যারো গ্রুপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: