প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বেড়ে ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রফতানির আগে শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থায়ন সুবিধা বাড়াতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আকার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। রফানিমুখী প্রতিষ্ঠানগুলোর জন্য এ তহবিলে নতুন

2026-10-02T23:47:57+00:00
2026-10-02T23:47:57+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
অর্থনীতি
প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বেড়ে ৭ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
রফতানির আগে শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থায়ন সুবিধা বাড়াতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আকার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। রফানিমুখী প্রতিষ্ঠানগুলোর জন্য এ তহবিলে নতুন করে ২ হাজার কোটি টাকা যোগ করায় মোট তহবিল বেড়ে হয়েছে ৭ হাজার কোটি টাকা। পাশাপাশি নতুন ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ও রফতানির প্রস্তুতি পর্যায়ে প্রয়োজনীয় অর্থের জোগান দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রফতানি কার্যক্রম গতিশীল করার পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সহায়তা করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে আরও ২ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। এর ফলে ৫ হাজার কোটি টাকার এ স্কিমের আকার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকা। অন্যদিকে ইএফপিএফে অবশিষ্ট থাকবে ৩ হাজার কোটি টাকা।

নতুন ঋণের সুদহারেও পরিবর্তন আনা হয়েছে। সার্কুলার অনুযায়ী, এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। আর বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়ার বিপরীতে ব্যাংকগুলোকে ৩ শতাংশ হারে সুদ দিতে হবে।

অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে অপেক্ষাকৃত কম সুদে পাওয়া অর্থ রফতানিমুখী শিল্পে ব্যাংকগুলোর মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হবে। এতে রফতানি প্রস্তুতির সময় প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন ব্যয় কম রাখার সুযোগ তৈরি হবে।

তবে পুনঃঅর্থায়নের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্ট ব্যাংককে অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে। ফলে নির্ধারিত সময়সূচি মেনে পুনঃঅর্থায়নের অর্থ সমন্বয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


এদিকে কোনো ব্যাংক চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া পুনঃঅর্থায়নের পুরো অর্থ পরিশোধ করতে পারবে। শুধু পুরো অর্থ নয়, প্রয়োজন অনুযায়ী আংশিক অর্থও আগাম সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন সিদ্ধান্ত জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

রফতানি খাতের প্রতিষ্ঠানগুলো সাধারণত পণ্য উৎপাদন, কাঁচামাল সংগ্রহ ও রফতানি কার্যক্রম সম্পন্ন করার আগেই বিভিন্ন ধরনের অর্থায়নের প্রয়োজন অনুভব করে। এ পর্যায়ে তুলনামূলক কম সুদে ঋণপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যেই প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   প্রি-শিপমেন্ট  ঋণ  তহবিল  ৭ হাজার কোটি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: