ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬০৮ জন দেশের

2026-10-03T16:37:37+00:00
2026-10-03T16:56:11+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬০৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।
এর মধ্যে

চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। আর শুধু সেপ্টেম্বরেই সারাদেশে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু  স্বাস্থ্য অধিদফতর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: