কলকাতার বাংলাদেশ মিশনে ফের গেরুয়া বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। শনিবার (৩ অক্টোবর) এ

2026-10-03T18:47:50+00:00
2026-10-03T18:47:50+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কলকাতার বাংলাদেশ মিশনে ফের গেরুয়া বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৪৭ পিএম 
কলকাতার বাংলাদেশ মিশনে ফের গেরুয়া বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। শনিবার (৩ অক্টোবর) এ কর্মসূচিকে কেন্দ্র করে মিশন-সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে মিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।

বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল নিয়ে বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যান সংগঠন দুটির নেতাকর্মীরা। 

মিছিলটি বাংলাদেশ মিশনের কাছাকাছি পৌঁছালে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ। পরে বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিশন-সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ হয়ে যায়।


পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয়। পরে মিশনের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি দেওয়ার পরও কিছুক্ষণ বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে তারা মিশন এলাকা ছেড়ে চলে যান।

সম্প্রতি বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ইস্যুতে কলকাতায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটছে। শনিবারের কর্মসূচিতেও এনসিপিআইয়ের একাংশ অংশ নেয়। দলটি বর্তমানে বিজেপির জোটের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কলকাতা  বাংলাদেশ মিশন  উত্তেজনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: