বড়াইগ্রামে স্ট্রোকে মায়ের মৃত্যুর পর মেয়ের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে মায়ের মৃত্যুর পরদিন মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর

2026-10-04T19:28:20+00:00
2026-10-04T19:28:20+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
বড়াইগ্রামে স্ট্রোকে মায়ের মৃত্যুর পর মেয়ের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের বড়াইগ্রামে মায়ের মৃত্যুর পরদিন মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে সরলা সরকার (৬৫) স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুর শোক সইতে না পেরে মেয়ে সীমা সরকার (৩৫) অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোক করার পর রোববার সকাল ১১টার দিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরলা সরকার প্রয়াত মার্কোস সরকারের স্ত্রী। আর সীমা সরকার তাদের মেয়ে এবং গোপালপুরের পূর্ণকলস গ্রামের রান্টু ব্যাপারীর স্ত্রী।


পরিবার সূত্রে জানা যায়, সরলা সরকার খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় তাকে গোপালপুর মিশনের খ্রিস্টান কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে সীমা সরকার মুসলিম ধর্মাবলম্বীকে বিয়ে করে ধর্মান্তরিত হওয়ায় তাকে আস্তিকপাড়া মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছামাদ মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বড়াইগ্রাম  স্ট্রোক  মায়ের মৃত্যু  মেয়ের মৃত্যু  নাটোর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: