অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম বেড়েছে ১১ টাকা ৫৩ পয়সা।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন দাম নির্ধারণ করে আদেশ জারি করে বিইআরসি। একই দিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এদিকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
বিইআরসির নির্ধারিত নতুন দামে ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা।
এ ছাড়া ২০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজি ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এমকে