স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন, দালাল আটক

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে এক দালালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন

2026-10-04T21:01:15+00:00
2026-10-04T21:01:15+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির আকস্মিক পরিদর্শন, দালাল আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৯:০১ পিএম 
মো. ইসমাইল হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে এক দালালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

রোববার (৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ এলাকা থেকে মো. ইসমাইল হোসেন (৩০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার আবু মুসার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরিচালকের নেতৃত্বে একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যায়। এ সময় তারা বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ ঘুরে রোগীদের সেবার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় বহির্বিভাগের ২০৩ নম্বর কক্ষের সামনে এক রোগী ইসমাইলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। তার অভিযোগ, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ থাকলেও ইসমাইল দীর্ঘদিন ধরে রোগীদের ভয়ভীতি ও ভুল তথ্য দিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছিলেন।

অভিযোগ পাওয়ার পর এমপির নির্দেশে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ইসমাইলকে আটক করেন। পরে তাকে চান্দিনা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ইসমাইলকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে দালাল আটকের ঘটনায় হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দালালদের দৌরাত্ম্যের কারণে সরকারি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছিল। নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও স্বস্তিতে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   স্বাস্থ্য কমপ্লেক্স  এমপি  আকস্মিক পরিদর্শন  দালাল আটক  চান্দিনা  কুমিল্লা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: