‘সাংবাদিকতা শিখিয়ে দেব’, ধামরাইয়ে সংবাদ সম্মেলনে এমপির হুমকি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ

2026-10-05T09:18:22+00:00
2026-10-05T09:34:05+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘সাংবাদিকতা শিখিয়ে দেব’, ধামরাইয়ে সংবাদ সম্মেলনে এমপির হুমকি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৯:৩৪ এএম
‘সাংবাদিকতা শিখিয়ে দেব’, ধামরাইয়ে সংবাদ সম্মেলনে এমপির হুমকি
ঢাকার ধামরাইয়ে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিনের বিরুদ্ধে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দিবো, একদম সোজা কথা।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের আইঙ্গন এলাকায় সংসদ সদস্যের মালিকানাধীন কিষান কোল্ড স্টোরেজে সংবাদ সম্মেলনের কথা বলে স্থানীয় সাংবাদিকদের ডেকে নেন তিনি। এ সময় তার সঙ্গে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার দুপুরের দিকে উপজেলার বালিথা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। সংঘর্ষে জড়িত এক পক্ষের ব্যক্তিরা এমপি তমিজ উদ্দিনের অনুসারী এবং অপর পক্ষের ব্যক্তিরা সুতিপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান রোমার অনুসারী। ওই ঘটনার জেরে রোমা এমপিকে সরাসরি বিবাদের আহ্বান জানান এবং তাকে প্রধান আসামি করে মামলাও করা হয়। সংবাদমাধ্যমে এই সংবাদ প্রকাশের জের ধরেই রোববার সাংবাদিকদের নিজের কারখানায় ডেকে পাঠান সংসদ সদস্য তমিজ উদ্দিন।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্য তমিজ উদ্দিন প্রতিপক্ষ রমিজুর রহমান রোমাকে সরাসরি ‘আওয়ামী লীগ’ হিসেবে অভিহিত করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন নিউজ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, বিগত দিনের বিভিন্ন আন্দোলন বা রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদ প্রকাশে কিছু সাংবাদিক আর্থিক সুবিধা বা অন্য কোনো প্রভাবে পক্ষপাতমূলক আচরণ করেছেন।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের দোসর হইয়া, কে কারে শেল্টার দিল আর ২ হাজার টাকা, ৫ হাজার টাকা খাইয়া যা খুশি তাই করবেন, এটা ভুলে যেতে হবে।’

তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘সত্য ও স্বচ্ছ সংবাদ পরিবেশন করলে তারা সাংবাদিকদের স্বাগত জানাবেন, কিন্তু রাজনৈতিক বা অন্যায্যভাবে দলের বিপক্ষে সংবাদ প্রচার করলে তা বরদাস্ত করা হবে না।’

এদিকে এই সংবাদ সম্মেলনের পরপরই সংসদ সদস্য তমিজ উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পৌর ছাত্রদল ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন। পাশাপাশি এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাংবাদিকতা  শিখিয়ে দেব  ধামরাই  সংবাদ সম্মেলন  এমপির হুমকি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: