ইরানে ‘অননুমোদিত’ স্টারলিংক কার্যক্রম, নরওয়ের রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ভূখণ্ডে ‘অননুমোদিত’ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে

2026-10-05T11:26:41+00:00
2026-10-05T11:26:41+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে ‘অননুমোদিত’ স্টারলিংক কার্যক্রম, নরওয়ের রাষ্ট্রদূতকে তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের ভূখণ্ডে ‘অননুমোদিত’ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি নরওয়ের রাষ্ট্রদূত পাল বিওর্নেস্তাদকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেন।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংককে ইরানের বিরুদ্ধে ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড’ এগিয়ে নিতে ব্যবহার করছে।


তিনি বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে (আইটিইউ) স্টারলিংকের নিবন্ধনকারী রাষ্ট্র হিসেবে নরওয়ের আইনি দায়িত্ব রয়েছে। ইরানের দাবি, আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে অননুমোদিত স্টারলিংক সম্প্রচার বন্ধে নরওয়েকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পিরকুহির অভিযোগ, ইরানের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও নরওয়ে তা উপেক্ষা করেছে। তার দাবি, স্টারলিংকের এসব কার্যক্রম ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  স্টারলিংক  নরওয়ে  রাষ্ট্রদূত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: