বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫

2026-10-05T12:26:24+00:00
2026-10-05T12:26:24+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্য জব্দ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:২৬ পিএম 
সীমান্তে ভারতীয় পণ্য জব্দ। ছবি : সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে ৩৫ বিজিবি। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, বকশীগঞ্জ উপজেলার সাতানী পাড়া সীমান্তের ১০৮৯ পিলারের কাছে দিগলকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করেন।


সোমবার (৫ অক্টোবর) কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  বকশীগঞ্জ  সীমান্ত  ভারতীয় পণ্য  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: