মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে চাকরির নিশ্চয়তা, বিদেশ যেতে কর্মীর খরচ এবং পুরো প্রক্রিয়ায় দেশের স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন

2026-10-06T22:46:16+00:00
2026-10-06T22:46:16+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে চাকরির নিশ্চয়তা, বিদেশ যেতে কর্মীর খরচ এবং পুরো প্রক্রিয়ায় দেশের স্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না। পুরো প্রক্রিয়াকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, যেসব কর্মী মালয়েশিয়ায় যাবেন, তাঁদের চাকরির নিশ্চয়তা এবং কত খরচে তারা যাবেন—দুটিই নিশ্চিত করা হবে। কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়াকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।

দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে বলেও স্বীকার করেন তিনি। কর্মী পাঠানোর সম্ভাব্য সময় নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে বাংলাদেশ প্রয়োজনীয় তথ্য দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ চলছে।

বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসা চাহিদাপত্র যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এজেন্সি চাহিদাপত্র নিয়ে এসেছে। চলমান প্রক্রিয়ায় বৈধভাবে আসা চাহিদাপত্রগুলো বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা গিয়ে যাচাই করছেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রক্রিয়া পরিচালনার ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, বোয়েসেল প্রায় প্রস্তুত। তবে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী নিতে চান না। কারণ এতে সরকারের নিয়ন্ত্রণ থাকে না। মালয়েশিয়ার পক্ষ জানিয়েছে, ৮ অক্টোবরের মধ্যে বোয়েসেলকে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।


কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও অতিরিক্ত ব্যয় ঠেকাতে সরকার সতর্ক রয়েছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীর চাকরির নিশ্চয়তা, বিদেশ যাওয়ার খরচ এবং পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শত শত যুবকের কাছ থেকে আট লাখ টাকা করে নিয়ে ভিসা দেওয়ার নামে কয়েকটি ট্রাভেল এজেন্সির প্রতারণার অভিযোগ রয়েছে। এসব এজেন্সির লোকজনই মানুষ জড়ো করে আন্দোলন করছে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, কারও ভিসা ও ওয়ার্ক পারমিট সঠিক থাকলে তিনি ছাড়পত্র পাবেন। তবে কাগজপত্র সঠিক না হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মালয়েশিয়া  প্রবাসী কল্যাণমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: