ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন দিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এর আগে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অনুভূত হয়েছে কি না, তা জানতে পোস্ট করেন।
দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার অন্তত একজন ব্যক্তি জানান, ভূমিকম্পের সময় তার সোফা নড়তে দেখেছেন।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে সিনেমা ও অ্যানিমেটেড সিরিজের বিভিন্ন দৃশ্য শেয়ার করে বিষয়টি নিয়ে মজা করেন।
সময়ের আলো/ইউএমএইচ