সুস্বাস্থ্যের জন্য দোয়া

সময়ের আলো ডেস্ক

ইসলাম

সুন্দর স্বাস্থ্য ও সুস্থতা সবারই কাম্য। রাসুল (সা.) পুষ্টিহীনতা থেকে মুক্ত হয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে,

2026-10-07T03:49:36+00:00
2026-10-07T03:49:36+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
ইসলাম
সুস্বাস্থ্যের জন্য দোয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ এএম 
ছবি : সংগৃহীত
সুন্দর স্বাস্থ্য ও সুস্থতা সবারই কাম্য। রাসুল (সা.) পুষ্টিহীনতা থেকে মুক্ত হয়ে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, ‘একবার রাসুলুল্লাহ (সা.) একজন রোগীকে দেখতে গেলেন। তিনি দেখলেন, রোগী পুষ্টিহীনতার কারণে একেবারে হাড্ডিসার হয়ে গেছে। 

রাসুল (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে? সে নিবেদন করল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ! আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতেই দিয়ে দিন। রাসুল (সা.) আশ্চর্যান্বিত হয়ে বললেন, সুবহানাল্লাহ! আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারও আছে? তুমি এখন থেকে এ দোয়া করতে থাকো— ‘রাব্বানা আ-তিনা ফিদ্দুনয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।’ 

অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রেহাই দিন।’ এ দোয়ার বরকতে আল্লাহ তায়ালা তাকে অল্প কয়েক দিনের মধ্যেই আরোগ্য দান করলেন।’ (মুসলিম : ২৬৬৮)

সময়ের আলো/প্রিন্ট/জেডি   
  বিষয়:   সুস্বাস্থ্য  দোয়া  ইসলাম 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: