গৌরীপুরে ঝলমল সিনেমা হলে আগুন, পুড়ল ১৫-২০ দোকান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫ থেকে ২০টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত

2026-10-07T12:54:53+00:00
2026-10-07T12:54:53+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গৌরীপুরে ঝলমল সিনেমা হলে আগুন, পুড়ল ১৫-২০ দোকান
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পিএম 
গৌরীপুরে ঝলমল সিনেমা হলে আগুন। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫ থেকে ২০টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর শহরের ঝলমল সিনেমা হলে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, রাত সোয়া ২টার দিকে ঝলমল সিনেমা হলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


তিনি বলেন, সিনেমা হলের সঙ্গে ঘেঁষে থাকা এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশন ও পুরোনো কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পুরোনো জমিদার বাড়িতে ঝলমল সিনেমা হলটি পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গৌরীপুর  ঝলমল সিনেমা হলে  আগুন  পুড়ল  দোকান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: