সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষ’ অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। এসব কক্ষ কেবল সংসদ সদস্যদের ব্যবহারের জন্য সংরক্ষণ এবং যথাযথ ব্যবস্থাপনার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা। একই সঙ্গে উপজেলা পরিষদ সংসদ সদস্যের উপদেশ গ্রহণ করবে।
চিঠিতে বলা হয়, সংসদ সদস্যদের উপজেলা পরিষদ-সংক্রান্ত উপদেশমূলক কার্যক্রম পরিচালনা ও তদারকির সুবিধার্থে উপজেলা পরিষদে তাদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ নির্মাণ ও বরাদ্দ করা হয়েছে।
এ অবস্থায় সংসদ সদস্যদের নামে বরাদ্দ করা এসব পরিদর্শন কক্ষ অন্য কারও ব্যবহারের জন্য না দিয়ে শুধু সংসদ সদস্যদের জন্য সংরক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে কক্ষগুলোর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনটি ২০০৯ ও ২০২৬ সালে সংশোধন করা হয়েছে।
সময়ের আলো/এসএকে