হোটেল ধসের এক মাসের মাথায় দিল্লিতে পাঁচতলা ভবন ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লিতে ধসে পড়ল পাঁচতলা ভবন, ধিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ভবনটির্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কাভারতের রাজধানী নয়াদিল্লির

2026-10-07T19:34:29+00:00
2026-10-07T19:34:29+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হোটেল ধসের এক মাসের মাথায় দিল্লিতে পাঁচতলা ভবন ধস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম 
ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ দাঁড়িয়ে হাতে পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন। ছবি : এনডিটিভি
দিল্লিতে ধসে পড়ল পাঁচতলা ভবন, ধিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ভবনটির্বংসস্তূপে আটকা পড়ার আশঙ্কা
ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। 

ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা যায়, ধসে পড়া ভবনের চারপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। স্থানীয় কয়েকজনকে খালি হাতে পাথর ও কংক্রিটের অংশ সরিয়ে উদ্ধারের চেষ্টা করতেও দেখা গেছে।


ভবন ধসের পর ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে স্থানীয়দের ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

এক্সে দেওয়া এক বার্তায় ট্রাফিক পুলিশ জানায়, সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে ঘটনাস্থলের কাছে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং অযথা ভিড় না করার অনুরোধ করা হয়েছে।

এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি ছাত্রাবাসে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। এর এক মাসের ব্যবধানে আবারও বহুতল ভবন ধসের ঘটনায় দিল্লিতে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র : এনডিটিভি

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ভারত  কলকাতা  হোটেল  ধস  দিল্লি  পাঁচতলা  ভবন  ধস 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: