খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিন ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।
বুধবার (৭ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবি বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকগুলো জব্দ করা হয়েছিল।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন তামাক জাতীয় পণ্য ছিল বলেও জানা গেছে।
চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদের উপস্থিতিতে এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সময়ের আলো/আতা