রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

সারাদেশ

নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে উধাও হয়েছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ক্রিল ল্যান্ডার

2026-10-07T23:36:14+00:00
2026-10-07T23:57:40+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ১১:৫৭ পিএম
অভিযোগ দিতে নাটোর সদর থানায় ক্রিল ল্যান্ডার উইবার। ছবি : সময়ের আলো
নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে উধাও হয়েছে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ক্রিল ল্যান্ডার উইবার নামে ওই পর্যটক নাটোর সদর থানায় অভিযোগ করেছেন। বুধবার বিকেল ৫টার দিকে নাটোর রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

ইউক্রেন বংশোদ্ভূত ক্রিল ল্যান্ডার জানান, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে নাটোর রেলস্টেশনে আসেন তিনি। ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল তার। নাটোর স্টেশনে নেমে ওয়েটিং রুমে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়।

একপর্যায়ে ওই যুবক কৌশলে ক্রিল ল্যান্ডারের ব্যাগ, ল্যাপটপ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে সটকে পড়ে। পরে সবকিছু হারিয়ে নাটোর রেলস্টেশনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

রেলকর্মীদের পরামর্শে রাতে নাটোর সদর থানার পুলিশের শরণাপন্ন হন ওই পর্যটক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, ঘটনাস্থল তাদের থানার আওতাধীন না হলেও বিদেশি পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রেলস্টেশন  জার্মান পর্যটক  ল্যাপটপ  ক্যামেরা  ব্যাগ  চুরি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: