সোমবার ইউপি নির্বাচনের তারিখ জানাবে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত

2026-10-08T18:23:45+00:00
2026-10-08T18:23:45+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
জাতীয়
সোমবার ইউপি নির্বাচনের তারিখ জানাবে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘আগামী সোমবার কমিশনের সভায় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব। ইউনিয়ন পরিষদ নির্বাচন কত পর্বে এবং কবে কবে অনুষ্ঠিত হবে, সব তারিখ জানিয়ে দেব।’

তবে ইউপি নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না বলে জানান এই কমিশনার। তিনি বলেন, ‘আমরা তফসিল ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু পর্বগুলো জানিয়ে দেব।’

ইউপি নির্বাচন কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।’


এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইসি সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চায় কমিশন।

নির্বাচনের তারিখ নির্ধারণের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সোমবার  ইউপি নির্বাচন  ইসি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: