উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ সার কারখানা

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

আট মাস পর গ্যাস সংকট কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরেছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)।

2026-10-08T18:50:09+00:00
2026-10-08T18:50:09+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ সার কারখানা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৫০ পিএম 
উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ সার কারখানা
আট মাস পর গ্যাস সংকট কাটিয়ে পুনরায় উৎপাদনে ফিরেছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন। এর আগে ভোররাত সাড়ে ৩টার দিকে বয়লারে লিকেজ ধরা পড়লে কারখানার ইউরিয়া উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কিন্তু উৎপাদন স্বাভাবিক হওয়ার আগেই বয়লারের ত্রুটির কারণে আবারও উৎপাদন ব্যাহত হলো।

কারখানা কর্তৃপক্ষ জানায়, যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ দেশের ১৯টি জেলায় সরবরাহ করা হয়। ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট অঞ্চলে সার সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।


যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন বলেন, কারখানার অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অ্যামোনিয়া উৎপাদন চলছে। তবে বয়লারে সামান্য সমস্যা দেখা দিয়েছে। আশা করছি, এক থেকে দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান করে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   উৎপাদন  ৪৮ ঘণ্টা  বন্ধ  সার কারখানা  জামালপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: