মিরসরাইয়ে ৪৮ কেজি ইলিশ জব্দ, ৬টি এতিমখানায় বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো ৬টি এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ

2026-10-08T19:05:12+00:00
2026-10-08T19:05:12+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে ৪৮ কেজি ইলিশ জব্দ, ৬টি এতিমখানায় বিতরণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম 
জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো ৬টি এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ করা ইলিশের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।  

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার তানভীরুল কাদেরের নেতৃত্বে মিঠাছড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়। 


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার ৬টি এতিমখানায় এসব ইলিশ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লীনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার মধ্য রাত থেকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ লক্ষ্যে সাগরে ইলিশ মাছ আহরণ, মজুদ বাজারজাত ও ক্রয় বিক্রয়ের উপর ২২ দিনের নিষেধাজ্ঞায় দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরসরাই  ইলিশ  জব্দ  এতিমখানা  বিতরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: