সীতাকুণ্ডে উপকূল থেকে অর্ধগলিত শিশুর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।বৃহস্পতিবার (৮

2026-10-08T21:05:54+00:00
2026-10-08T21:05:54+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে উপকূল থেকে অর্ধগলিত শিশুর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম 
সীতাকুণ্ডে উপকূল থেকে অর্ধগলিত শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে আসা আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়ামরা এলাকার একটি পুরোনো জাহাজ ভাঙা কারখানার দক্ষিণ-পশ্চিম পাশের উপকূলীয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে জোয়ারের পানিতে এক ছেলেশিশুর অর্ধগলিত মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে বিকেল সাড়ে ৩টার দিকে গাউছিয়া কমিটির টিম লিডার মো. নাছিরের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবক দল পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শিশুটির মৃত্যু অন্তত ৭ থেকে ৮ দিন আগে হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা নৌ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. ছমিউদ্দিন জানান, খবর পেয়ে সাগরের উপকূলীয় এলাকা থেকে আনুমানিক তিন বছর বয়সী ছেলেশিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সীতাকুণ্ড উপকূল  অর্ধগলিত  শিশুর মরদেহ  উদ্ধার  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: