বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় মালয়েশিয়ার একাধিক রাজ্যে স্কুল বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। জোহর রাজ্যে দুই দিনের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্তের

2026-10-09T09:18:10+00:00
2026-10-09T09:18:10+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:১৮ এএম 
বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত
বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় মালয়েশিয়ার একাধিক রাজ্যে স্কুল বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। জোহর রাজ্যে দুই দিনের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্তের পর মেলাকা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর রাজ্যেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেলাঙ্গর রাজ্যেই দেশটির রাজধানী কুয়ালালামপুর অবস্থিত।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো এলাকার বায়ুদূষণ সূচক ১৮০ ছাড়ালে সারা দেশের সংশ্লিষ্ট এলাকার স্কুল বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে সব রাজ্যের শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা কার্যালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। 


এদিকে, ধোঁয়াশা মোকাবিলায় আঞ্চলিক সমন্বিত উদ্যোগ নিতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য দেশগুলোর মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বায়ুদূষণ  মালয়েশিয়া  রাজ্য  স্কুল  বন্ধ ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: