রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই

2026-10-09T14:44:40+00:00
2026-10-09T14:44:40+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৪৪ পিএম 
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত ৩। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই সৌদি নাগরিক। তাদের মধ্যে দেশটির জাতীয় বিমান সংস্থার একজন ক্যাপ্টেনও রয়েছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দর ও উড়োজাহাজটিতে হামলার ঘটনা ঘটে। তবে হামলার জন্য কারা দায়ী, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এর আগে রিয়াদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল। 

নিহত ক্যাপ্টেনের নাম হামুদ আলী আলকালথামি বলে জানিয়েছে সৌদি এয়ারলাইনসের মূল প্রতিষ্ঠান সৌদিয়া গ্রুপ। সংস্থাটি জানায়, হামলার সময় তাদের একটি উড়োজাহাজ বিমানবন্দরে অবস্থান করছিল। এতে কোনো যাত্রী ছিলেন না। তবে উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের প্রতিবেশী দেশগুলোর মিত্রবাহিনী গত সপ্তাহান্তে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পর দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন অভিযান শুরুর পর সৌদি আরবের জাতীয় বিমান সংস্থার উড়োজাহাজে হামলার এটিই প্রথম নিশ্চিত ঘটনা বলে মনে করা হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর।


সাম্প্রতিক দিনগুলোতে রিয়াদ বিমানবন্দরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে সেখানে এক সুদানি নাগরিক নিহত হন। তবে বৃহস্পতিবারের হামলার কয়েক ঘণ্টা পরই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় বলে জানিয়েছে সৌদিয়া গ্রুপ। তাদের তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে শুরু করে।

এদিকে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা হুতিদের তিনটি রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রিয়াদ বিমানবন্দর  হামলা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: