নির্বাচনের আগে ইরানে আক্রমণ করব না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার

2026-10-09T22:57:17+00:00
2026-10-09T22:57:17+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নির্বাচনের আগে ইরানে আক্রমণ করব না : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনোভাবেই ইরানে আক্রমণ করব না। পোস্টে তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং তার প্রধান লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। সামরিক হামলা আপাতত স্থগিতের কথা বললেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ ‘পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে’ বলে জানান ট্রাম্প। 

সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রেসিডেন্টের ওই ঘোষণার পরপরই নিষেধাজ্ঞা এড়িয়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় লাখ লাখ ব্যারেল তেল ও পেট্রোকেমিক্যাল পরিবহনে জড়িত তেহরানের কথিত ‘ছায়া বহরের’ ১৭টি জাহাজের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের বাকি আর মাত্র ২৬ দিন।


সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অনেকে দাবি করছিলেন যুদ্ধ মূলত শেষ, তবে গত মঙ্গলবার মেরিল্যান্ডের এক শিপইয়ার্ডে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা বেশ বিশৃঙ্খল অবস্থায় আছে, তবে আমাদের এখনও কাজটি শেষ করতে হবে। ভোটের ঠিক আগে অপ্রিয় সংঘাত পুনরুজ্জীবিত করা এবং তেলের দাম বেড়ে যাওয়ার রাজনৈতিক ঝুঁকি সম্পর্কে ট্রাম্প ও মার্কিন কর্মকর্তারা সচেতন, যা নির্বাচনে তার রিপাবলিকান পার্টির ক্ষতির কারণ হতে পারে।

ট্রাম্প ভোটের আগে হামলা না করার কথা বললেও মার্কিন কর্মকর্তারা ইরানি পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার সব বিকল্প প্রস্তুত রাখছেন। সংঘাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং হরমুজ প্রণালি চালু রাখার বিষয়ে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে গত মাসে তেহরানের দেওয়া প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন পাল্টা প্রস্তাব পাঠায়। বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনকে নিজেদের জবাব দেওয়ার পরিকল্পনা করছেন।

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   নির্বাচন  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: