মারা গেছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের দাদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে

2026-10-10T17:59:17+00:00
2026-10-10T17:59:17+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মারা গেছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের দাদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম 
মারা গেছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের দাদি। ছবি : সংগৃহীত
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে তার মৃত্যু হয়। দীর্ঘদিনের অসুস্থতা ও বয়সজনিত নানা জটিলতায় গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।  

দাদির মৃত্যুর সময় দিল্লিতে আটক ছিলেন অভিজিৎ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি যান তিনি। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করে পুলিশ।

অভিজিতের সঙ্গে সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়। বিমান অবতরণের পর পুলিশ উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তাঁদের আটক করে বলে অভিজিৎ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জানিয়েছেন।

এদিকে অভিজিতের বাবা ভগবান দীপক ও মা অনিতা বর্তমানে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাঁদের বাসার বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর শেষকৃত্যে অংশ নিতে তাদের হিঙ্গোলি যাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

দাদির শেষকৃত্যে অংশ নিতে অভিজিৎকে দিল্লি পুলিশ মুক্তি দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তাঁর মুক্তি বা যাতায়াতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই দলটির নেতাদের আটক করা হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মারা গেছেন  ককরোচ জনতা পার্টি  অভিজিৎ দীপকে  দাদি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: