খুলনা মহানগরীতে প্রকাশ্যে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নগরীর সদর থানা এলাকার কাশেম নগরের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গুলিবিদ্ধ জনি ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল পৌনে ৪টার দিকে জনি রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার কোমরের নিচে লাগে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
সময়ের আলো/আতা