যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

নাটোর সংবাদদাতা

সারাদেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য

2026-10-11T08:12:44+00:00
2026-10-11T08:12:56+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
নাটোর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:১২ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ৮:১২ এএম
সংগৃহীত ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছের ডালপালা ছাঁটাই এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারের অধীনে থাকা এলাকাগুলোতে রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হবে।


এর ফলে ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। সাময়িক এই বিড়ম্বনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

তবে কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ সম্পন্ন হওয়া মাত্রই যেকোনো মুহূর্তে সংযোগ পুনরায় চালু করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   এলাকা  বিদ্যুৎ বন্ধ  সময়ের আলো  নাটোর 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: